editor

প্রকাশিত: 8:45 PM, May 7, 2024

শেখ হাসিনা স্বর্ণপদক পেয়ে ড. আহমদ আল কবির সিলেটের মুখ উজ্জ্বল করেছেন: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটে সীমান্তিকের উদ্যোগে ড. আহমদ আল কবিরকে সংবর্ধনা

শেখ হাসিনা স্বর্ণপদক পেয়ে ড. আহমদ আল কবির সিলেটের মুখ উজ্জ্বল করেছেন: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুনী ব্যক্তিদের সবসময় মূল্যায়ন করেন। বহুগুনে গুনান্নিত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির আন্তর্জাতিক অঙ্গনে মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক দেওয়া হয়েছে। ড. আহমদ আল-কবির শেখ হাসিনা স্বর্ণ পদক লাভ করে নিজে সম্মানিত হননি, সিলেটবাসীকে সম্মানিত করেছেন।

তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান তৈরিতে ড. আহমদ আল-কবির যে ভুমিকা রাখছেন সিলেটবাসী তাঁকে সম্মান জানানো উচিত। মেয়র আনোয়ারুজ্জামান সিলেটকে স্মার্ট নগরী হিসেবে গড়তে সবাইকে সহযোগিতার আহবান জানান।

তিনি মঙ্গলবার (৭ মে) বিকেলে নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন, দেশের সর্বপ্রথম সিলেটে প্রতিষ্ঠিত আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আহমদ আল কবির দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক লাভ করায় তার সম্মানে সীমান্তিক পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সীমান্তিকের চেয়ারপার্সন শামীম আহমদ এর সভাপতিত্বে ও সীমান্তিক শিক্ষার পরিচালক অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার ও প্রভাষক মিথিলা রায় এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাছের জাফরউল্লাহ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ ভিপি, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ আজিজ চৌধুরী।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নভেল, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও চীফ পেট্রন ড. আহমদ আল কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন সীমান্তিক শিক্ষা পরিবারের সদস্য স্বর্ণা পুরকায়স্থ।

সংবর্ধিত অতিথি ড. আহমদ আল কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সীমান্তিকের চেয়ারপার্সন শামীম আহমদ, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, সীমান্তিক প্রশাসনিক পরিষদের ইডি কাজী মোকছেদুর রহমান, ডিইডি কাজী হুমায়ুন কবির, অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার, সীমান্তিক মানবসম্পদ পরিষদের ব্যবস্থাপক ফাতেমা জান্নাত মৌ সহ সীমান্তিক পরিবারের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন, মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখায় দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণ পদক করেছি। এই অর্জন আমি সিলেটবাসীকে উৎসর্গ করলাম। যতদিন বেঁচে থাকবো দেশ, জাতি, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি কারিগরি শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে সবাইকে কাজ করার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট