editor
প্রকাশিত: 12:45 PM, May 8, 2024
দলের সবার সঙ্গেই আয়ারল্যান্ডের ভিসার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তাছাড়া তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দাও। কিন্তু তা সত্ত্বেও সময়মতো ভিসা পাননি এই বাঁহাতি পেসার।
যে কারণে পাকিস্তান দলের সঙ্গে আয়ারল্যান্ডে যেতে পারেননি আমির। রয়ে গেছেন পাকিস্তানেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর এক কর্মকর্তার বরাতে ইএসপিএনক্রিকইনফো এমনটাই জানিয়েছে। পিসিবি আমিরের ভিসার জন্য আইরিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবেন বাবর আজমরা। যে সিরিজ খেলতে গতকাল ডাবলিনের উদ্দেশে দেশ ছাড়ে পাকিস্তান দল। প্রথম ম্যাচ শুরু হবে ১০ মে। সিরিজ সংক্ষিপ্ত হওয়ায় আমিরকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
এদিকে পাকিস্তান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফেরও ভিসা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে শেষ মুহূর্তে সমস্যা সমাধান হলে মেলে তার ভিসা। দলের সঙ্গে নির্ধারিত ফ্লাইটেই আয়ারল্যান্ড গেছেন তিনি। কিন্তু আমির কবে নাগাদ ভিসা পেতে পারেন সেটাও অবশ্য কেউ বলতে পারছেন না। অবসর ভেঙে গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছেন এই পেসার। কিন্তু এরপরই ফের বিপত্তি বাঁধল তাকে ঘিরে।
ডাবলিনে আগামী ১০, ১২ ও ১৪ মে পাকিস্তানকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে আয়ারল্যান্ড। এই সফর শেষে ইংল্যান্ডে যাবে পাকিস্তান দল। সেখানে ইংলিশদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন বাবর-শাহিনরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,