editor

প্রকাশিত: 11:42 AM, May 9, 2024

হেড-অভিষেকের তাণ্ডবে আবারও হায়দরাবাদের রেকর্ডগড়া জয়

হেড-অভিষেকের তাণ্ডবে আবারও হায়দরাবাদের রেকর্ডগড়া জয়

ট্রাভিস হেড নাকি অভিষেক শর্মা। কে কাকে ছাড়িয়ে যাবেন, সে নিয়েই যেন প্রতিযোগিতা হচ্ছিল।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস অবশ্য প্রথম তিন ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায়। সানরাইজার্স হায়দরাবাদের জয় তখন কেবল সময়ের অপেক্ষা। কেননা এমন বিধ্বংসী শুরু পেলে প্রতিপক্ষকে তুলধুনো করতে বিন্দু পরিমাণ ছাড় দেয় না প্যাট কামিন্সের দল। আইপিএলের চলতি আসরেই বেশ কয়েকবার এমনটা দেখিয়েছে তারা। এতোদিন তা প্রথম ইনিংসেই হচ্ছিল, প্রচুর সমালোচনার পর এবার দ্বিতীয় ইনিংসেও সেটার দেখা মিলল। লক্ষ্ণৌর দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ৬২ বল ও সবকটি উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় হায়দরাবাদ।

কিংবদন্তি শচীন টেন্ডুলকার এমন ব্যাটিং তাণ্ডব দেখে রীতিমত বিস্মিত। হেড ও অভিষেক আগে ব্যাট করলে হায়দরাবাদের রান ৩০০ ছাড়িয়ে যেত বলে মনে করেন তিনি। অবশ্য আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের পর এমন কিছুরই আভাস দিয়েছিলেন কামিন্স। অধিনায়কের কথা মাটিতে ফেলতে দেননি হেড ও অভিষেক। এমনকি টস হেরে পরে ব্যাট করতে নেমেও নয়।

আইপিএল ইতিহাসে কোনো দলেরই তাড়া করে জয়ের ক্ষেত্রে ওভারপ্রতি ১৫ রান তোলার নজির ছিল না। সেখানে হায়দরাবাদ রান তোলে ওভারপ্রতি ১৭.২৭ করে। এমন ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলে লক্ষ্ণৌর অধিনায়ক লোকেশ রাহুল। কেননা এমন দৃশ্য টিভিতেই দেখে এসেছেন, বাস্তবে যে এর সম্মুখীন হতে হবে তা ভাবতেই পারেননি। মাত্র ৪৫ মিনিটেই তাদের দেওয়া লক্ষ্য পাড়ি দিয়ে ফেলেন হায়দরাবাদের দুই ওপেনার।

৩০ বলে সমান ৮টি করে চার ও ছক্কায় ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন হেড। মাত্র ১৬ বলেই ফিফটি স্পর্শ করেন তিনি। ২০ বলের নিচে আসরে এটি তার তৃতীয় ফিফটি। অন্যদিকে ২৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন অভিষেক।

রাজীব গান্ধী স্টেডিয়ামে এর আগে অবশ্য উল্টো দৃশ্য দেখা গিয়েছে। আগে ব্যাট করতে নেমে ৬৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে লক্ষ্ণৌ। যদিও এরপর উইকেট হারায়নি তারা। নিকোলাস পুরান (৪৮*) ও আয়ুশ বাদোনির (৫৫*) অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে ১৬৫ রানের সংগ্রহ পায় দলটি। কিন্তু সেটা যে লড়াই করার জন্যও যথেষ্ট হবে না তা কে ভেবেছিল। হায়দরাবাদের হয়ে ৪ ওভারে স্রেফ ১২ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়া একটি উইকেট নিয়েছেন কামিন্স।

এই জয়ে প্লে-অফের পথ আরও সুগম করল হায়দরাবাদ। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে লক্ষ্ণৌ। তাদের হারে এবারের আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে আছে তারা। বাকি দুই ম্যাচ জিতলেও সুযোগ নেই প্লে-অফে যাওয়ার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,