editor
প্রকাশিত: 7:24 PM, May 10, 2024
জিম্বাবুয়ের বিপক্ষে উড়ছেন তানজিদ হাসান তামিম। অভিষেকের পর সিরিজজুড়ে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।
চতুর্থ ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তরুণ এই ব্যাটার। ফিফটি হাঁকিয়ে এগিয়ে নিচ্ছেন দলকে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। তানজিদ-সৌম্যর জুটিতে ষষ্ঠ ওভারেই অর্ধশত রান পার হয় তাদের। জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হয়ে ৩৪ বলে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক তুলে নেন তামিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯০ রান।
এর আগে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর এই ম্যাচ দিয়ে একাদশে কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
১০ মাস পর জাতীয় দলের একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। আর আইপিএল ছেড়ে দেশে ফেরার পর প্রথম তিন ম্যাচ না খেললেও চতুর্থ ম্যাচ দিয়ে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ের জন্য বাকি দুই ম্যাচ হোয়াইটওয়াশ এড়ানো ও সম্মান রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। সফরকারীদের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন জয়লর্ড গাম্বি ও গ্রেইগ আরভিন। ঢুকেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,