editor
প্রকাশিত: 4:15 PM, January 26, 2023
ডিএসএস ডেস্ক :: প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নে জেলা প্রশাসনের চেয়ে পুলিশের দায়িত্ব বেশি। আইন অনুযায়ী গ্রহণযোগ্য হলেই কেবল মামলা হবে। এর ভালো ও খারাপ দিক খতিয়ে দেখতে একটা কমিটি কাজ করছে, যদি প্রয়োজন হয় এই আইন পরিবর্তন করা হবে।
আনিসুল হক আরও বলেন, পাবলিক প্রসিকিউটরদের (পিপি) বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বড় জেলার ক্ষেত্রে ৫০ হাজার, মাঝারি ৪৫ আর ছোট জেলায় ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে। এজন্য ২৬৭ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। পিপিদের সম্মানজনক অবস্থানে আনতে এই চিন্তা। আগামী নির্বাচনের পর এটা কার্যকর করা হবে। ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন স্পেশালাইজড করার চিন্তা রয়েছে মন্ত্রণালয়ের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলা বলে কিছুই নেই। অপরাধ করলে মামলা হয়েছে। সেই মামলাগুলো আছে, সেগুলোর বিচার হবে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের