editor
প্রকাশিত: 4:25 PM, January 26, 2023
ডিএসএস ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামে পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামে।
এ ঘটনায় আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- নিহত এসআইয়ের সঙ্গে থাকা ইসলামপুর পুলিশ তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তথ্য সংগ্রহ করতে যাওয়ার সময় ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। স্থানীয়রা তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন। একই ঘটনায় গুরুতর আহত জাহির উদ্দিন চিকিৎসাধীন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম নিহত ও তার সঙ্গে থাকা তাদের তদন্ত কেন্দ্রের বাবুর্চি আহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেল চালক আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গেছেন। তবে দুটি মোটরসাইকেলই ক্ষতিগ্রস্ত অবস্থায় জব্দ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের