editor

প্রকাশিত: 7:11 PM, May 12, 2024

ডিসিএ কার্যালয় সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিসিএ কার্যালয় সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় কার্যালয়ের সভা কক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয় সিলেটের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেটের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ মো. হাসান হাফিজুর রহমান ভূঞা এর সভাপতিত্বে ও অডিট এন্ড একাউন্টস্ অফিসার তোফায়েল আহমদ এর পরিচালনালয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ এনামুল হক। তিনি সিলেট এর পেনশন ইএফটি কার্যক্রম ও লাইফ ভেরিফিকেশন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং উক্ত সেবা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন অডিট এন্ড একাউন্টস্ অফিসার কামাল হোসেন, আয়শা জান্নাত সিকদার, আবুল ফাতে মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিসিএ কার্যালয় সিলেটের অডিটর শাহিন আহমদ।

সভায় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ সিলেট (সিএজি) কার্যালয়ের আওতাধীন ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ সিলেট কর্তৃক সম্পাদনকৃত বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে আলোকপাত করা হয় এবং ডিসিএ সিলেট কার্যালয়ের নিচ তলায় বুথ স্থাপনের মাধ্যমে তিন দিনব্যাপী (১২-১৪ মে) সেবা কার্যক্রম অদ্য সকালে উদ্ভোধন করা হয়।

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ সিলেট কার্যালয়ের স্বাভাবিক সেবা কার্যক্রমের পাশাপাশি বিশেষ সেবা কার্যক্রম পরিচালনার জন্য বুথে পেনশনার লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ সম্পর্কে অবহিতকরণ, হেল্প ডেস্ক কল সেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরী, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান, পুনস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেষ বিধি-বিধানের আলোকে পরামর্শ প্রদান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান, সম্মানীত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর মোবাইল নম্বর নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান, ডিডিওগণ কর্তৃক অনলাইনে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্টস বিষয়ক পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান, অনলাইনে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ, সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি সংক্রান্ত সেবা, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া সমূহ এবং প্রক্রিয়া ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ক অবহিতকরণ, আইবাস++ সংক্রান্ত অন্যান্য সেবা সমূহ ইত্যাদি বিষয়ে তাৎক্ষনিক সেবা প্রদান করা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা