editor

প্রকাশিত: 7:19 PM, May 12, 2024

ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

6

স্থানীয় বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (মে ১২) গণভবনে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন।

6

বাংলাদেশে বিনিয়োগ করে বিশাল অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার ধরার সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলো রয়েছে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে থাকায় বাংলাদেশ বড় কেন্দ্রীয় বাজার হতে পারে।

8

২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় বাজারগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ইতালির সহযোগিতা চান।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

7

উভয় দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাগুলোকে খুঁজে বের করে তা কাজে লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা।

4

ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে অবৈধ অভিবাসী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে কেউ যাতে বিদেশ যেতে না পারে, সে জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বহু মানুষ ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনাটা দুঃখজনক।

শেখ হাসিনা বলেন, কেউ যাতে অবৈধভাবে বিদেশ যেতে না পারে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে।

ইতালিকে বৈধভাবে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির রাষ্ট্রদূতের মাধ্যমে সেদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে টেকনোলজি ট্র্যান্সফার, প্রতিরক্ষা ক্রয়সহ বিভিন্ন সেক্টরের আধুনিকায়নে সহযোগিতা করতে ইতালির আগ্রহের কথা জানান দেশটির রাষ্ট্রদূত। বাংলাদেশকে দ্বিতীয় স্যাটেলাইট সরবরাহে ইতালির আগ্রহের কথাও জানান তিনি।

দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে বাণিজ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। রোহিঙ্গা ইস্যুতে আলাপকালে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে সম্মানজনক প্রত্যাবর্তনেই এই সংকটের সমাধান এ বিষয়ে একমত হন তারা।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

3 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

5 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 1 রবিবার (৩০ আগস্ট)

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

5 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

7 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বড়বাজার মণিপুরী

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

7 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 7

1
5