editor
প্রকাশিত: 11:56 AM, May 14, 2024
ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের ডেডিকেশনের প্রশ্ন কখনো ছিল না। সবসময় নিজের সবটুকু উড়াড় করে দিয়ে খেলেছেন, বা খেলছেন।
আজ মঙ্গলবার (১৪ মে) সকালে ক্রিকেটাররা যখন বিশ্রামে কাটাচ্ছেন সাকিব তখন ব্যতিক্রম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে করছেন ব্যাটিং অনুশীলন।
দুইজন থ্রোয়ার নিয়ে সাকিব শান দিচ্ছেন পাওয়ার হিটিংয়ের। সাকিবের এই অনুশীলনে আছেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। খেলোয়াড় সাকিব বেশ অনেক আগে থেকেই নিজের ব্যক্তিগত পরামর্শের জন্য ছেলেবেলার কোচ ফাহিমের দ্বারস্থ হন।
সাকিব নিজের ব্যাটিং ভুলগুলো নিয়েই কোচ ফাহিমের সঙ্গে কাজ করছেন তিনি। নেটের বাইরে থেকে সেই ভুলগুলো নিয়েই সাকিবকে দেখিয়ে দিচ্ছেন ফাহিম।
২০২৩ বিশ্বকাপের মাঝপথেও সাকিব নিজের ব্যাটিং ঠিক করতে দেশে ফিরেছিলেন। সেবারও এই কোচ ফাহিমের অধীনেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো এক ফিফটি। এবারেও বিশ্বকাপের আগে সেই ফাহিমের অধীনেই নিজের ভুলগুলো নিয়ে কাজ করছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই নিজের ব্যাটিং নিয়ে ভুগছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই অফফর্মে তিনি। চোখের সমস্যার কথাও জানা গিয়েছে। এরপর থেকেই নিজের মাথার পজিশন বদলে ব্যাটিংয়ে অভ্যস্থ হতে সময় নিয়েছেন। মাঝে বিপিএলে রান পেলেও, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে করেছেন ২২ রান।
বিশ্বকাপে নিজের সেরাটা নিঙড়ে দিতে এর আগেও এমন একাকী অনুশীলন করেছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ শেষেই ব্যাটিং অনুশীলন করেছিলেন। এবার বিশ্বকাপের দল ঘোষণার আগেও চলছে তার ব্যাটিং অনুশীলন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,