editor
প্রকাশিত: 5:09 PM, May 15, 2024
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৫শে মে ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (১৫ মে) দুপুর ১২ টায় ৩য় তলাস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও রিটার্নিং অফিসার মো. দুলাল হোসেন এ প্রতীক ঘোষনা করেন। এসময় সমিতির আহবায়ক আখলাকুর রহমান সাহেদ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস শহিদ শামীম, প্রধান নির্বাচন কমিশনার ইসহাক আহমদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল খালিক, মো. শফিকুর রহমান, আব্দুল হাদী ইমানী সহ মার্কেটের ব্যবসায়ী, সদস্যবৃন্দ এবং প্রার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ২৫মে ২০২৪ শনিবার সকাল ১১টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ২৪২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
নির্বাচনে দুই প্যানেলে ২১পদে ৪২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দুটি প্যানেলের মধ্যে আকিক-মনজুর পরিষদের সভাপতি পদে মো. আলী আকিক (টেবিল প্রতীক), সাধারণ সম্পাদক পদে মো. মনজুর আহমদ (আম প্রতীক) ও নজরুল-চিরঞ্জিত পরিষদের সভাপতি পদে মো. নজরুল ইসলাম (চেয়ার প্রতীক), সাধারণ সম্পাদক পদে চিরঞ্জিত পাল (আনারস প্রতীকে) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আকিক-মনজুর পরিষদের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জসীম উদ্দিন (চশমা), সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ (টেলিফোন), কোষাধ্যক্ষ মো. রিয়াদ রহমান (বই), সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ (দেয়াল ঘড়ি), প্রচার সম্পাদক মো. আজিম উদ্দিন (মাইক), সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ আহমদ সানি (ফুটবল), দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকারিয়া (সিলিং ফ্যান), কার্যনির্বাহী সদস্য পদে মো. ফখরুল ইসলাম (সেলাই মেশিন), মো. ছালিক আহমদ (ক্যামেরা), মো. আজাদ মিয়া (মোমবাতি), নজরুল ইসলাম (ব্যাডমিন্টন), আহমদ আলী (উড়োজাহাজ), সুমন সরকার (ফ্রিজ), মো. মজির উদ্দিন (রেডিও), জাহিদুর রহমান জুবের (হ্যারিকেন), সন্তোশ পাল (জগ), জামিল আহমদ (কলস), মো. লিটন (টিউবওয়েল), আহমদ শাব্বির (বৈদ্যুতিক বাল্ব) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নজরুল-চিরঞ্জিত পরিষদের অন্যান্য প্রার্থীরা হলেন- সহ সভাপতি পদপ্রার্থী সাব্বির আহমদ (কাপ পিরিচ), সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী (গোলাপ ফুল), কোষাধ্যক্ষ জিল্লুর রহমান (দোয়াত কলম), সাংগঠনিক সম্পাদক রাকিব আহমদ (মোবাইল), প্রচার সম্পাদক নুরুল হক (ল্যাপটপ), সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম (ক্রিকেট ব্যাট), দপ্তর সম্পাদক নূর আহমদ নোমান (তালাচাবি), কার্যনির্বাহী সদস্য পদে কাজী দিলাল আহমদ (ছাতা), মো. তফজ্জুল আলী (মটরসাইকেল), ফয়ছল আহমদ (কাঁঠাল), বিদ্যুৎ তরফদার (শাপলা ফুল), বিশ^জিৎ রায় (ক্যালকুলেটর), হিতাংশু দাশ (কেতলি), ছাদেক আহমদ (টেলিভিশন), মোহাম্মদ আব্দুর রব (বালতি), খালেদ আহমদ (ডাব), শাহান খান (ঘুড়ি), শাহীন আহমদ (বাস গাড়ী), মো. হোসেন (কম্পিউটার) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইসহাক আহমদ, সচিব ও রিটার্নিং অফিসার মো. দুলাল হোসেন নির্বাচন পরিচালনায় মার্কেটের সকল ব্যবসায়ী ও প্রার্থীগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে