editor
প্রকাশিত: 1:37 PM, May 16, 2024
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতির দায়িত্ব থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে অব্যহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সিলেট জেলা কমিটির সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালকে।
বুধবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়- গত ৬ ডিসেম্বর ২০২৩ ইংরেজি তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গঠনতন্ত্রের ৭ (ঙ) (১) ধারামতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এই নোটিশের প্রত্যুত্তরে গত ১২ ডিসেম্বর ২০২৩ইং তারিখে সাধারণ সম্পাদক বরাবরে এক জবাবী পত্র প্রেরণ করেন তিনি। উক্ত কারণ দর্শানোর নোটিশ এবং জবাবপত্র বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটি গত ২৪ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে এক সভায় জবাবীপত্র অনুযায়ী জবাবীপত্রকে পদত্যাগ পত্র হিসেবে গণ্য করে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করে। এরই প্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত “প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে” অব্যহতি প্রদান করেন এবং সিলেট জেলা কমিটির সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে