editor
প্রকাশিত: 11:34 AM, May 22, 2024
বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন আয়োজনে ৮ম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ১টি ব্রাঞ্চ পদক ও ইয়োগাসনা স্পোর্টস ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ-২০২৩ ১টি ব্রাঞ্চ পদক অর্জন করেছেন মো. আরিফ উদ্দিন ওলি।
গত ১৮ মে (শনিবার) বিকেলে মিরপুর ইনডোর স্টেডিয়াম দুইদিনব্যাপী সমাপনী অনুষ্ঠানে এ পদক অর্জন করেন তিনি।
এসময় আরিফ উদ্দিন ওলি বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন সহ সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
ইয়োগা প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, মো. আরিফ উদ্দিন ওলি একজন পরিশ্রমিক খেলোয়াড়। তার প্রতিভা আমাকে মুগ্ধ করেছে, ভবিষ্যতে যদি বড় ধরনের কোন সুযোগ-সুবিধা পায় তাহলে সে আরো ভালো করবে এবং দেশের সুনাম বয়ে আনবে।
জাতীয় পদক প্রাপ্ত অর্জনের প্রতিক্রিয়া ব্যক্ত করে ইয়োগা খেলোয়াড় মো. আরিফ উদ্দিন ওলি বলেছেন, একজন মানুষের সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ইয়োগাচর্চার বিকল্প নেই। বর্তমান সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষের মধ্যে নানা রকম টেনশন, হতাশা দেখা দেয়। যোগব্যায়াম চর্চা করলে শরীরের পাশাপাশি মানসিক সমস্যাও দূর করা যায়। কারণ যোগব্যায়ামে শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক সুস্থতার সাথে ইয়োগা এখন খেলাধুলার সাথে রূপ ধারণ করেছে। প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে মানুষের মাঝে তুলে ধরা যায় এবং দেশের সুনামও বয়ে আনা যায়।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে ইয়োগা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। নিজের দক্ষতা দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের বুকে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,