editor
প্রকাশিত: 4:12 PM, June 5, 2021
অনলাইন ডেস্ক
পটুয়াখালীতে রেন্ট্রি গাছের একই ডালে গলায় একই রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক- প্রেমিকা। নিহত প্রেমিক প্রেমিকা হলো- সোহেল হাওলাদার-১৯ ও নাসরিন (১৩)। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে। শনিবার সকাল ৭টায় সদর থানা পুলিশের এসআই ইব্রাহিম ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই বাড়ির মজিবর হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও হাবিব হাওলাদারের ১৩ বছরের কন্যা নাসরিন বেশ কিছুদিন ধরে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ ঘটনা উভয়ের অভিভাবকরা শুনে তাদের (সোহেল ও নাসরিন) প্রেমের সম্পর্ক মেনে নিতে রাজি হননি। এর ফলে বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে রাতে কোন এক সময় বাড়ির পাশে জব্বার মাওলানার বাগানের একটি রেন্ট্রি গাছের একটি ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
সকালে স্থানীয়রা দুইজনের দেহ ঝুলন্ত দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল থেকে একটি চিপস এর প্যাকেট ও একটি কোল্ড ড্রিংকস এর খালি বোতল জব্দ করা হয়েছে বলে এসআই ইব্রাহিম জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক সোহেল এসএসসি পাশ করেছিল এবং প্রেমিকা নাসরিন ৮ম শ্রেণীর শিক্ষার্থী।।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,