editor
প্রকাশিত: 3:51 PM, June 11, 2024
বিশ্বকাপের আগে বাংলাদেশের পিঠ অনেকটা দেয়ালেই ঠেকে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিল না খুব একটা আশার আলো।
কিন্তু এখন স্বপ্নটা বাংলাদেশের জন্য বেশ বড়। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে তারা।
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ লড়াই করে হেরেছে ৪ রানে। এখন গ্রুপের শেষ দুই ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে হবে বাংলাদেশের। এরপরই সুপার এইটে পৌঁছে যাবে বাংলাদেশ।
তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর আরও বড় স্বপ্নের কথা শুনিয়েছেন তাওহীদ হৃদয়। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় শুধু সুপার এইট না, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসটা আছে। ’
‘ব্যাটাররা রান করছে না, প্রত্যেক ম্যাচেই সব দলের সবাই রান করে না, ১-২ জন খেলে। সংক্ষিপ্ত ফরম্যাট, এখানে ১১ জন খেলে না। যে ২-৩ জন খেলবে, সেদিন যেন খেলাটা শেষ করতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। ব্যাটাররা রান করছে না, ইনশা আল্লাহ সামনের ম্যাচগুলোতে করবে। আশা করি তাড়াতাড়ি ঘুরে দাঁড়াব। ’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ ১১৪ রান তাড়ায় নেমেছিল বাংলাদেশ। এতে বাকি ব্যাটারদের চেয়ে হৃদয় ছিলেন ভিন্ন। ২ চার ও সমান ছক্কায় ৩৪ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে। কী পরিকল্পনা নিয়ে রান তাড়ায় গিয়েছিলেন হৃদয়?
তিনি বলেন, ‘যখন আমি ব্যাট করেছি, ইন্টেন্ট নিয়ে করার লক্ষ্য ছিল। এটা রানের খেলা। আমার পরিকল্পনা ছিল যেকোনো পরিস্থিতিতে রান করা। হ্যাঁ, কখনো আমি হয়তো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবো। আমি ম্যাচের চাওয়া অনুযায়ী এক্সিকিউট করেছি। ’
‘আপনি যদি এই উইকেটের দিকে দেখেন, অনেক বড় ব্যাটাররাও রান করতে পারেনি অথবা কারো স্ট্রাইক রেটই খুব বেশি ছিল না আমি যেমন দেখেছি। এই উইকেটটা একদমই আলাদা। আমরা এখানে যেভাবে ব্যাট করেছি, শুরুটা ভালো ছিল। মাঝেও ভালো ছিল, আমরা শুধু শেষটা করতে পারিনি। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,