editor

প্রকাশিত: 5:04 PM, June 12, 2024

বড় দুঃসংবাদ পেলেন সাকিব

বড় দুঃসংবাদ পেলেন সাকিব

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো পারফর্ম করছেন সাকিব আল হাসান। যার রেশও পড়েছে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে। মে মাসের শেষ নাগাদ তালিকার দুইয়ে নেমে যাওয়া টাইগার অলরাউন্ডার ফের নাম্বার ওয়ান হয়েছিলেন পরের সপ্তাহে। তবে এক সপ্তাহ না যেতেই বড় অবনতি হয়েছে সাকিবের। এক লাফে তিনি নেমে গেছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচে।

আজ (বুধবার) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব (রেটিং পয়েন্ট ২০৮)। এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের হয়ে কোনো অবদান রাখতে পারেননি সাবেক এই অধিনায়ক। চার ওভার বল করলেও ৩৬ রানে ছিলেন উইকেটশূন্য, ব্যাট হাতে করেছেন মোটে ১১ রান। স্বাভাবিকভাবেই তাই র‌্যাঙ্কিংয়ে তাকে বড় মাশুল গুনতে হলো।

সাকিবের পিছিয়ে যাওয়ার এই সুযোগে বড় লাফ দিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় দুই ধাপ এগিয়ে নবি (রেটিং পয়েন্ট ২৩১) উঠে গেছেন শীর্ষে। আর তিন ধাপ এগিয়ে স্টয়নিস (রেটিং পয়েন্ট ২২৫) দুইয়ে উঠেছেন। এ ছাড়া দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও (রেটিং পয়েন্ট ২১৬) এক ধাপ পিছিয়ে নেমেছেন তিনে।

এদিকে, টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে বড় লাফ দিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের দুই ম্যাচে যথাক্রমে ১৭ রানে ৩ উইকেট এবং ১৮ রানে উইকেটশূন্য থেকে তিনি ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে ফিজের অবস্থান সর্বোচ্চ। এ ছাড়া উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের। আট ধাপ এগিয়ে তাসকিন ১৯তম, ২৪ ধাপ এগিয়ে লেগস্পিনার রিশাদ ৩০তম হয়েছেন। বড় লাফ (১০৮ ধাপ) দিয়ে একশ’র (৯৮তম) ভেতরে ঢুকেছেন তানজিম সাকিব।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের এক ম্যাচে জয়ের নায়ক এবং আরেক ম্যাচে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়া তাওহীদ হৃদয়। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ৪০ ও ৩৭ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৩২ ধাপ। ২৭তম স্থানে থাকা হৃদয়ই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। চার ধাপ এগিয়ে ৭২ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে লিটন দাস ৪১তম, ছয় ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত ৫০তম এবং পাঁচ ধাপ পিছিয়ে সাকিব আছেন ৮৪তম অবস্থানে।

অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব, দুইয়ে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে পাকিস্তানের বাবর আজম এখন তিনে। ইংলিশ অধিনায়ক জস বাটলার দুই ধাপ উন্নতির পর পঞ্চম স্থানে। বিশ্বকাপে ভালো করার সুবাদে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ৬ ধাপ এগিয়ে ১০ম স্থানে এবং আট ধাপ এগিয়ে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের অবস্থান দ্বাদশ।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনের সবাই লেগ স্পিনার। ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা যথাক্রমে এক ও দুইয়ে আছেন। চার ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন আফগান অধিনায়ক রশিদ খান। এ ছাড়া চার ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া চতুর্থ, ৬ ধাপ এগিয়ে যৌথভাবে তার সঙ্গে অবস্থান আফগান পেসার ফজলহক ফারুকির।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,