editor

প্রকাশিত: 11:00 AM, June 16, 2024

স্কটল্যান্ডের স্বপ্ন ভেঙে ইংল্যান্ডকে সুপার এইটে তুলে দিল অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডের স্বপ্ন ভেঙে ইংল্যান্ডকে সুপার এইটে তুলে দিল অস্ট্রেলিয়া

অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল ইংল্যান্ড। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের অপেক্ষায় ছিল ইংলিশরা।

তাদের অবশ্য হতাশ করেনি অজিরা। গ্রস আইলেটের ম্যাচে স্কটিশদের বিদায় করে চিরপ্রতিদ্বন্দ্বীদের সুপার এইটে তুলে দিয়েছেন মার্শ-ওয়ার্নাররা।

অস্ট্রেলিয়ার জয়ে হৃদয় ভেঙেছে স্কটিশদের। কারণ আগে ব্যাট করে ব্র্যান্ডন ম্যাকমুলেনের ৩৪ বলে ৬০, জর্জ মানসির ২৩ বলে ৩৫ রান এবং অধিনায়ক রিচি বেরিংটনের ৩১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১৮০ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বোচ্চ ইনিংস এটি। এমনকি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসির সহযোগী কোনো দলের এটাই সর্বোচ্চ দলীয় রান।

বিশাল লক্ষ্য দিয়ে অনেকটা সময় জোরদার লড়াই করে স্কটল্যান্ড। বিশেষ করে প্রথম ১৩ ওভার পর্যন্ত অজিদের অনেকটাই আটকে রেখেছিল তারা। এই সময়ে ৩ উইকেটে ৯২ রান করে মার্শবাহিনী। ক্রিজে তখন ট্রাভিস হেডের মতো বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও রানের গতি তুলতে পারছিল না অস্ট্রেলিয়া।

১৪তম ওভারে ম্যাচ হেলে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। ওই ওভারে মার্কাস স্টইনিস হাঁকান ২টি ছক্কা ও একটি চার। পরের ওভারে ফিফটির দেখা পান হেড। যা পেতে তাকে খেলতে হয়েছে ৪৫ বল। তবে ফিফটির পরেই হাত খুলতে শুরু করেন হেড। শেষ ৫ ওভারে যখন ৬০ রান দরকার, তখন ১৬তম ওভারের প্রথম ৩ বলেই ছক্কা হাঁকিয়ে আস্কিং রেট কমিয়ে আনেন হেড। চতুর্থ বলে অবশ্য বিদায় নেন তিনি। যাওয়ার আগে ৪৯ বলে ৬৮ রান করেন এই বাঁহাতি ওপেনার।

হেড গেলেও অস্ট্রেলিয়ার সমস্যা হয়নি। স্টইনিস ওই ওভারের শেষ বলে চার হাঁকিয়ে ২৫ বলে ফিফটির দেখা পান। ১৭তম ওভারের শেষ বলে স্টইনিস (৫৯) বিদায় নেন। তখন হাল ধরেন আরেক বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড। শেষ পর্যন্ত দলকে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। নিজে অপরাজিত থাকেন ১৪ বলে ২৪ রান করে।

এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৭ ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া। সমান জয় আছে ইংল্যান্ড ও ভারতের দখলেও। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয় পেল। এর আগে ২০১০ সালে পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য পার করেছিল তারা।

অস্ট্রেলিয়ার এ জয়ে নেট রানরেটের হিসাবে পিছিয়ে থাকায় বিদায় নিতে হলো স্কটিশদের। তাদের পয়েন্ট ইংল্যান্ডের সমান ৫। অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিয়ে এই নেট রানরেটের দিকেই তাকিয়ে ছিল স্কটল্যান্ড (+১.২৫৫)। কিন্তু ইংলিশরা (+৩.৬১১) এগিয়ে বড় ব্যবধানে। ফলে গ্রুপ ‘বি’ থেকে অজিদের সঙ্গী হলো ইংল্যান্ড।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,