editor
প্রকাশিত: 1:14 PM, January 31, 2023
ডিএসএস ডেস্ক :: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল লিমিটেডের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০) ও নাজমুল (২৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি। চিকিৎসকরা তাদের দেখছেন, বিস্তারিত পরে জানানো হবে।
দগ্ধদের নিয়ে আসা সহকর্মী শাওন বলেন, আজ সকালে ঘটনাস্থলে তেলের লরিতে তেল লোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের