editor
প্রকাশিত: 12:52 PM, June 23, 2024
ভারতের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশের। তবে সাকিব-শান্তদের লড়াই এখনও শেষ হয়নি। কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের সেমির আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান।
সুপার এইটের ম্যাচে আজ অজিদের ২১ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানরা। মহাশক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আফগানদের প্রথম জয়। এই জয়ে নিজেদের পাশাপাশি গ্রুপের বাকি তিন দলের জন্যও সেমির লড়াই উন্মুক্ত করে দিয়েছে আফগানিস্তান। ফলে বড় দুই হারের পরও সমীকরণে টিকে রইলো বাংলাদেশ।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারাতে পারতো, তাহলে টানা দুই জয় পাওয়া ভারত সেমিতে উঠে যেতো। কিন্তু তা না হওয়ায়, ভারতকে এখন আরও ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। পরের ম্যাচে ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া হেরে যায় আর আফগানিস্তানকে যদি বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, সেমিতে যাওয়া সম্ভব নাজমুল হোসেন শান্তদেরও।
২টি করে ম্যাচ শেষে গ্রুপ ‘ওয়ান’-এ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। বাংলাদেশ জিততে পারেনি একটিতেও। এখন বাংলাদেশ যদি পরের ম্যাচে আফগানদের হারাতে পারে আর অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হারে; তাহলে নেট রানরেটের হিসাব সামনে আসবে। যেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে। ভারতের পরেই (+২.৪২৫) অস্ট্রেলিয়ার নেট রানরেট (+০.২২৩) সবচেয়ে ভালো অবস্থায় আছে।
আফগানিস্তানের নেট রানরেট (-০.৬৫০) আবার বাংলাদেশের (-২.৪৮৯)। চেয়ে অনেক ভালো। সেক্ষেত্রে বড় জয় ছাড়া বিকল্প নেই শান্তদের হাতে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার হারের অপেক্ষাতেও থাকতে হবে তাদের। সবমিলিয়ে বাংলাদেশের সেমির আশা কাগজে-কলমে থাকলেও বাস্তবে প্রায় নেই বললেই চলে।
অন্যদিকে আফগানিস্তানকে শেষ চারে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায়, আর ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়; তাহলে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। আবার আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং অস্ট্রেলিয়াও ভারতের বিপক্ষে জয় পায়; তাহলেও রশিদ-নবিরা সেমিতে উঠতে পারেন। সে ক্ষেত্রে রানরেটের হিসাব আসবে। যেখানে অস্ট্রেলিয়া যদি ভারতকে ১ রানে হারায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে ৩৬ রানে।
আগামীকাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। পরদিন আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,