editor
প্রকাশিত: 2:17 PM, June 26, 2024
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দুই পরাশক্তির লড়াই নিয়ে বাক-বিতর্কে জড়ান হাজার হাজার সমর্থকরা। বর্তমানে দুই দেশের ক্রিকেটীয় মনোভাব আরও কঠিন করে তুলেছে তাদের সম্পর্ক। এবার সেই আগুনে ঘি ঢাললেন ইনজামাম উল হক।
ভারতীয় বোলারের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেই রিভার্স সুইং কীভাবে করছেন আর্শদ্বীপ– সেটাই প্রশ্ন ইনজির।
স্থানীয় এক টক-শোতে এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, আর্শদ্বীপ যখন ১৫তম ওভারে বল করছিল, তখনই বল রিভার্স করছিল। নতুন বলে এটা কি রিভার্স সুইংয়ের সাপেক্ষে খুব দ্রুতই হয়ে যায় না? যার অর্থ, নতুন বলটা ১২ কিংবা ১৩ ওভারের মধ্যেই রিভার্স সুইং করার উপযোগী হয়ে যায়। আম্পায়ারদের এদিকে খেয়াল রাখা দরকার।
ইনজামামের এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়েছেন তার সাবেক সতীর্থ এবং ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া সেলিম মালিকও। তিনি বলেন, দেখো ইনজি, আমি এটা সবসময় বলি, কিছু দলের ক্ষেত্রে চোখ বন্ধ করে রাখা হয়। আর ভারত সেসব দলের মধ্যে একটি।
ইনজামাম আরও বলেন, এমন ঘটনা পাকিস্তানি বোলারদের সঙ্গে ঘটলে এই নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হতো। রিভার্স সুইং নিয়ে আমরা খুব ভালোভাবেই জানি। আর যদি আর্শদ্বীপ ১৫ ওভারে রিভার্স সুইং করতে শুরু করে, তারমানে এর আগে ভয়াবহ কিছু করা হয়েছে।
আর্শ্বদীপের উপর অভিযোগ করলেও একই অভিযোগ আরেক ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর বেলায় করতে নারাজ ইনজামাম। তার মতে, ‘দেখুন বুমরাহ এটা করতেই পারেন, কারণ তার বোলিং অ্যাকশন। কিন্তু কিছু বোলারের জন্য তাদের বোলিং অ্যাকশন আর গতি বিবেচনা করলে, বলটাকে ওমন যথাযথ কন্ডিশনে থাকতে হবে বা বলকে তৈরি করে নিতে হবে।’
চলতি বিশ্বকাপে ভারতের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেছেন আর্শদ্বীপ। ইনিংসের শেষদিকে প্রতিপক্ষের লাগাম টেনে ধরার কাজটাও করছেন সফলভাবে। বিশ্বকাপে ৬ ইনিংসে নিয়েছেন ১৫ উইকেট। আছেন শীর্ষ উইকেট শিকারি তালিকার দ্বিতীয় স্থানে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,