editor

প্রকাশিত: 8:04 PM, January 31, 2023

অর্থনৈতিক সংকটে পাকিস্তান, রপ্তানি বেড়েছে বাংলাদেশে

অর্থনৈতিক সংকটে পাকিস্তান, রপ্তানি বেড়েছে বাংলাদেশে

ডিএসএস ডেস্ক :: বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (গত বছরের জুলাই থেকে ডিসেম্বর) ভারত, চীন, নেপাল ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশে রপ্তানি কমেছে ইসলামাদের। তবে বাংলাদেশে রপ্তানি বেড়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রপ্তানি বিষয়ক তথ্য নিয়ে সোমবার স্টেট ব্যাংক অব পাকিস্তানের একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে রপ্তানি বাড়লেও ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে আঞ্চলিক ৯টি দেশে সামগ্রিকভাবে পাকিস্তানের রপ্তানি ১১ দশমিক ৯৩ শতাংশ সংকুচিত হয়েছে।

মূলত পাকিস্তান থেকে চীনে চালান কমে যাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্টেট ব্যাংক অব পাকিস্তানের প্রকাশিত ওই তথ্যে বলা হয়েছে।

দ্য ডন বলছে, বাংলাদেশ, আফগানিস্তান, চীন, শ্রীলঙ্কা, ভারত, ইরান, নেপাল, ভুটান এবং মালদ্বীপে পাকিস্তানের মোট রপ্তানি ১.৮৯৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। যা ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে পাকিস্তানের মোট ১৪.২৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মাত্র ১৩.৩১ শতাংশ।

অবশ্য ভারত ও বাংলাদেশসহ অন্যান্য জনবহুল দেশকে পেছনে ফেলে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পাকিস্তানের রপ্তানির তালিকায় শীর্ষে রয়েছে চীন। কিন্তু এরপরও চীনে পাকিস্তানের রপ্তানি অন্যান্য বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে হ্রাস পেয়েছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে দক্ষিণ এশিয়ার এই দেশটির আঞ্চলিক রপ্তানির সিংহভাগই চীনে হয়েছে। যার পরিমাণ ৫৫.৭৭ শতাংশ। আর বাংলাদেশসহ অন্য সাতটি দেশে বাকি ৪৪.২৩ শতাংশ রপ্তানি হয়েছে।

দ্য ডন বলছে, অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে চীনে পাকিস্তানের রপ্তানি ২০.৫৭ শতাংশ কম হয়েছে। আগের অর্থবছরের প্রথমার্ধে চীনে রপ্তানির পরিমাণ ১.৩৩২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছিল। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সেটি ১.০৫৮ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। তবে এই একই সময়ে চীন থেকে পাকিস্তানে আমদানি বেড়েছে।

এদিকে অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ৫.৩৫ শতাংশ। প্রথম ছয় মাসে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ৪২০.৮৩ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৯৯.৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে বাংলাদেশে বাড়লেও শ্রীলঙ্কায় কমেছে পাকিস্তানের রপ্তানি। আগের অর্থবছরের প্রথমার্ধে শ্রীলঙ্কায় ইসলামাবাদের রপ্তানি ছিল ১৭৪.৮৮ মিলিয়ন ডলার। এবার সেটি ৮.০১ শতাংশ কমে ১৬০.৮৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

একই সময়সীমায় আফগানিস্তানে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ৪.৬০ শতাংশ। ২০২১ সালের জুলাই-ডিসেম্বরে আফগানিস্তানে রপ্তানি ছিল ২৪০.৫০ মিলিয়ন ডলারের। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে সেটি বৃদ্ধি পেয়ে ২৫১.৫৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রের পর আফগানিস্তানেই সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করত পাকিস্তান। তবে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ইসলামাদের রপ্তানি কমতে শুরু করে। অন্যদিকে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সরকার আফগানিস্তান থেকে রুপিতে আমদানির অনুমতি দেয়। অবশ্য রুপিতে করা সেই আমদানির হিসাব এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি।

এছাড়া আফগানিস্তান এবং ইরান থেকে টমেটো ও পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তানের সরকার। ফলস্বরূপ স্থানীয় সরবরাহের ঘাটতি পূরণ করতে গত কয়েক মাসে রান্নাঘরের প্রধান এই পণ্য দুটির আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে সরকারি চ্যানেলে ইরানে চলতি অর্থবছরের প্রথমার্ধে পাকিস্তানের রপ্তানি হয়েছে ২২ হাজার মার্কিন ডলার সমপরিমাণের। তবে গত বছর মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত এই দেশটিতে পাকিস্তান থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি।

দ্য ডন বলছে, তেহরানের সাথে পাকিস্তানের বেশিরভাগ বাণিজ্য বেলুচিস্তানের সীমান্ত এলাকায় অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। স্থানীয় চাহিদা মেটাতে সরকার তাফতান ও গোয়াদর সীমান্ত শুল্ক স্টেশনে পেঁয়াজ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে। এছাড়া ইরানের সাথে বিনিময় বাণিজ্যও করেছে পাকিস্তান।

২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে ভারতে পাকিস্তানের রপ্তানি ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। আগের অর্থবছরের তুলনায় ভারতে রপ্তানি ৫ লাখ ১৭ হাজার মার্কিন ডলার থেকে কমে ১ লাখ ২৬ হাজার মার্কিন ডলারে নেমে এসেছে।

এছাড়া বর্ষা ও বন্যার কারণে পাকিস্তানে সবজি ও তুলার ফসল ব্যাপকভাবে নষ্ট হয়ে গেছে। আর তাই ওয়াগা সীমান্ত দিয়ে ভারত থেকে তুলা ও সবজি আমদানির অনুমতি দেওয়ার দাবি জোরালো হয়েছে।

এদিকে নেপালে পাকিস্তানের রপ্তানি ৪.০৩ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৬১.৭৮ শতাংশ কমে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে দাঁড়িয়েছে ১.৫৪ মিলিয়ন ডলারে। তবে মালদ্বীপে রপ্তানি ৩.১৬ মিলিয়ন থেকে ২৮.১৬ শতাংশ বেড়ে ৪.০৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে ভুটানেও পাকিস্তানের রপ্তানি বেড়েছে। দেশটিতে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৪৮ হাজার মার্কিন ডলার মূল্যের প্রান্তিক রপ্তানি রেকর্ড করা হয়েছে। যা গত বছর ভুটানে পাকিস্তানের ১৮ হাজার ডলার মূল্যের রপ্তানির তুলনায় ১৬৬ শতাংশ বেশি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের