admin
প্রকাশিত: 4:05 PM, July 3, 2024
এবারের কোপা আমেরিকায় দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু কোয়ার্টার ফাইনালের আগে দুই হলুদ কার্ড দেখে ছিটকে গেছেন তিনি।
তাই তাকে ছাড়াই শেষ আটের লড়াইয়ে নামতে হবে সেলেসাওদের। দলের সেরা তারকাকে এমন গুরুত্বপূর্ণ সময়ে হারানোয় হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করা ভিনি এই ম্যাচেও তেমন কিছুর পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যেই নেমেছিলেন। কিন্তু মাত্র সপ্তম মিনিটেই কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।
আগের ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন ভিনি। ফলে টানা দুই হলুদ কার্ড দেখার শাস্তিস্বরূপ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি বেঞ্চে বসে দেখতে হবে তাকে। ভিনিকে ছাড়া যে শেষ আটের লড়াই কঠিন হবে, তা মানছেন ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক। ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘ভিনির মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তাকে ছাড়া খেলা কঠিন হবে। ‘
এনদ্রিকের সঙ্গে একমত দরিভালও। তবে ভিনির হলুদ কার্ড পাওয়া মানতে পারছেন না ব্রাজিল কোচ। তার মতে কার্ড দেখানোটা ছিল অদ্ভুত ঘটনা। তিনি বলেন, ‘ম্যাচের প্রথম চ্যালেঞ্জেই হলুদ কার্ড দেখানোটা অদ্ভুত ঘটনা। তারকা খেলোয়াড় ছাড়া খেলতে বলে অনেকে। এবার সেই মুহূর্ত চলে এসেছে। তবে গুরুত্বপূর্ণ সময়ে সেরা খেলোয়াড়দের পাচ্ছি না। এর আগে নেইমারকে হারিয়েছি। তবে অন্যদের সামনে আসার সময় এটাই। ‘
আগামী ৭ জুলাই লাস ভেগাসে উরুগুয়ের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে ব্রাজিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,