editor

প্রকাশিত: 12:04 PM, February 2, 2023

প্রধানমন্ত্রীর সমাবেশে আ. লীগ নেতাকর্মীদের মিছিল-শো-ডাউন

প্রধানমন্ত্রীর সমাবেশে আ. লীগ নেতাকর্মীদের মিছিল-শো-ডাউন

ডিএসএ ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিলসহ শো-ডাউন করে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যেই মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়।

সকাল ৯টায় দেখা যায় মাঠের আশপাশের সড়কগুলো দলীয় হাজার হাজার নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে। আজ রূপগঞ্জ উপজেলার পূর্বাচল মেট্রো রেলের ডিপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল থেকে জেলার ফতুল্লা, সদর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, বন্দর উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশস্থলের পথ যেন মিছিলের পথে রূপ নেয় সকাল থেকে। মিছিলের এ পথে মিশে গেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের মানুষের ঢল।

এদিকে রঙ বেরঙয়ের টিশার্ট, ক্যাপ, ব্যানার ফেস্টুন হাতে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে আসছেন নেত্রীকে দেখতে ও তার কথা শুনতে। জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগর শাখা, উপজেলা শাখা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আলাদা আলাদা ব্যানারে আসছেন নেতাকর্মীরা।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ।

প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা, উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৩শ ফুট সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে পথঘাট।

সকাল থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজার হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে মাঠে আসছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের