admin

প্রকাশিত: 6:48 PM, July 15, 2024

ইউরো শেষ হতেই জার্মান তারকার অবসর ঘোষণা

ইউরো শেষ হতেই জার্মান তারকার অবসর ঘোষণা

স্বাগতিক বিবেচনায় এবারের ইউরোতে এমনিতেই কিছুটা এগিয়ে ছিল র্জামানি, তার ওপর তাদের পারফরম্যান্সও ছিল ঠিক ফেবারিটের মতোই। তবে কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে আরেক ফেবারিট স্পেনের, যারা গতকাল রাতে ইউরোর চতুর্থ শিরোপা নিশ্চিত করেছে। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জার্মানি। তখনই শেষের ইঙ্গিত দিয়েছিলেন থমাস মুলার, এবার আনুষ্ঠানিকভাবে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন।

গতকাল রাতে বার্লিনে নিষ্পত্তি হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের সেরার মুকুটের যোগ্য দাবিদার কারা। যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। লামিনে ইয়ামাল ও দানি কারভাহালদের দল টানা ৭ জয় দিয়ে রেকর্ড গড়েই ইউরো জয় করল। যেখানে স্বাগতিক জার্মানরা থাকল দর্শকের কাতারে। রোমাঞ্চকর এই মহারণ শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড মুলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানিয়েছেন।

৩৪ বছর বয়সী এই তারকা জার্মানির জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েছেন ১৪ বছরের। যেখানে ১৩১ ম্যাচে মুলার ৪৫টি গোল করেছেন। এ ছাড়া ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড অবদান রেখেছেন সবমিলিয়ে ৮৬টি গোলে। যদিও এবারের ইউরোতে সেভাবে সুযোগ পাননি মুলার। ইউরোয় বেঞ্চ থেকে নেমে খেলেছেন মাত্র দুই ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও, ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে। বায়ার্ন মিউনিখের সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মুলার বলেন, ‘১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।’

এর আগে স্পেনের কাছে হেরে এবারের ইউরোতে জার্মানির বিদায়ের ম্যাচটি ছিল আরেক কিংবদন্তি টনি ক্রুসের শেষবারের মতো মাঠে নামা। রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্রুস আগেই ক্লাব ফুটবলের ইতি টেনেছিলেন। তার আগেই জানিয়েছিলেন ইউরো দিয়ে তার পুরো ফুটবল ক্যারিয়ারই শেষ হবে। সেদিন তাকে জার্মান দল ও সমর্থকরাও অভিবাদন জানিয়ে বিদায় দেন। একইদিন অবসরের ইঙ্গিত দিয়েছিলেন মুলারও। পুরোপুরি খোলাসা না করেই জার্মান স্কাই স্পোর্টসকে তিনি বলেছিলেন, ‘খুব সম্ভবত এটি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’

এর আগে ২০১০ সালে জার্মানির হয়ে জাতীয় দলে অভিষেক হয় মুলারের। এরপরন দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। তারচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসা (১৩৭)। মুলারের বিদায়ে জার্মান দলে তরুণ ফুটবলারদের সুযোগ মিলবে। যা তিনি নিজেও আগের ইঙ্গিতে জানিয়েছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,