admin

প্রকাশিত: 11:48 AM, July 16, 2024

বিশ্বকাপজয়ী ফরাসি তারকার অবসর

বিশ্বকাপজয়ী ফরাসি তারকার অবসর

জার্মানিতে সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন বিশ্বকাপজয়ী ফ্রান্স স্ট্রাইকার অলিভিয়ের জিরু। তবে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে হারের হতাশায় হয়তো ফরাসিদের শেষ ম্যাচের দিন তিনি সেই ঘোষণা দেননি। জিরু এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দেওয়া এক পোস্টে এই ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি হতে চলেছি ব্লুসদের (ফ্রান্স) প্রথম কোনো সমর্থক। ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে সংরক্ষিত থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা সেই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’

জিরু ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ২০২২ বিশ্বকাপেই সর্বোচ্চ এই গোলের রেকর্ড গড়েন ৩৭ বছর বয়সী এই তারকা। এজন্য বিশ্বকাপজয়ী কিংবদিন্ত ফরাসি কোচ দিদিয়ের দেশমকে কৃতজ্ঞতা জানিয়ে জিরু লিখেছেন, ‘আমরা অবিচ্ছেদ্য একটি ব্যান্ড ছিলাম, যাদের নিয়ন্ত্রণে ছিলেন দারুণ এক ব্যক্তি, কোচ দিদিয়ের দেশম। আমার প্রতি আস্থা রাখার জন্য তাকেও ধন্যবাদ। আমাদের উত্থান-পতনের সময়েও তিনি আমাকে সমর্থন জুগিয়েছেন, যে কারণে আমি লেস ব্লুসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হতে পেরেছি।’

২০১৮ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। যদিও সেখানে কিলিয়ান এমবাপেই পুরো আলো কেড়ে নিয়েছেন, তবে তার পাশে ভরসা হয়েছিলেন অভিজ্ঞ জিরু এবং আঁতোয়ান গ্রিজম্যানরা। কাতারে অনুষ্ঠিত আসরটিতেই ফরাসিদের হয়ে সর্বোচ্চ ৫১ গোলের রেকর্ড গড়েন জিরু। অবসরের আগে সবমিলিয়ে ১৩৭ আন্তর্জাতিক ম্যাচে তিনি ৫৭টি গোল করেছেন।

২০১১ সালে ফরাসিদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরুর। এরপর নিজের তৃতীয় ম্যাচেই জার্মানির বিপক্ষে গোল করেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। তারচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুই ফরাসি, হুগো লরিস এবং লিলিয়ান থুরাম।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও ইতালির এসি মিলানে খেলা এই তারকা সবশেষ মৌসুমে ইউরোপ ছেড়ে গেছেন। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জলসে। নতুন ক্লাবের হয়ে অভিষেক হওয়ার আগে কিছুদিন সময় পাচ্ছেন জিরু, এবারের ইউরোতে তার ফরাসি দল বিদায় নেয় সেমিফাইনাল থেকে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,