editor
প্রকাশিত: 12:36 PM, February 2, 2023
ডিএসএ ডেস্ক :: রাজধানী ভাটারার সাইদনগরে একটি বাসায় গ্যাসের আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান।
নিহতরা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রীর তাসলিমা বেগম (৪৮)।
আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ছয়টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দুইটা ইউনিট পাঠানো হয়েছিল। ওই এলাকার ১০৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছিল।
ওসি আসাদুজ্জামান বলেন, ভাটারা সাইদনগর ১০০ ফিট এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় স্বামী-স্ত্রী থাকতেন। তার দু’ছেলে ইতালি প্রবাসী। আজ ভোরের দিকে রান্নাঘরে রান্না করতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান স্বামী-স্ত্রী।
তিনি আরও বলেন, স্বামীর বুকের উপরে পড়েছিল স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে- স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের