editor

প্রকাশিত: 1:51 PM, November 10, 2024

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সিলেট জেলার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন ও প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মো: রুহুল আমীনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জনের কাছে পৃথক অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ এলাকাবাসী উল্লেখ করেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন ও প্রধান সহকারী কাম হিসাব রক্ষক রুহুল আমীন বিগত কয়েক বছর যাবৎ অত্র প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্র ছায়ায় এবং তাহারা নিজেদের আওয়ামী লীগের কর্মী হিসাবে পরিচয় দিয়ে অনিয়ম ও দুর্নীতি করে আসছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কানাইঘাট এ অবস্থান না করে ডা. সুবল চন্দ্র বর্মন সিলেট হতে মাঝে-মধ্যে কর্মস্থলে আসেন এবং সরকারী গাড়ি নিয়ে জৈন্তা উপাজেলায় চেম্বার করেন। সরকারী বরাদ্দকৃত গাড়ি তিনি নিজের ব্যাক্তিগত কাজে ব্যবহার করেন। গাড়ি ব্যবহার করে তিনি সিলেট থেকে কানাইঘাটসহ বিভিন্ন স্থানের পরিবার নিয়ে ঘুরে বেড়ান। উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা নিজ কর্মস্থলে না থাকার ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো অসহায় দরিদ্র মানুষ। ডা: সুবল চন্দ্র বর্মন আওয়ামী লীগের দোসর সে সব সময় দুর্নীতি নিয়ে ব্যাস্ত। হাসপাতালে যেসব টেন্ডার সবকিছু বর্তমানে আওয়ামী লীগের নেতাদের হাতে রয়েছে অনেক আগে টেন্ডারের মেয়াদ শেষ হলেও তিনি দুর্নীতির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। সে আওয়ামী লীগের তৎকালিন মন্ত্রী ইমরান চৌধুরীর আস্থাবাজান হিসেবে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে বা অভিযোগ দিতে সাহস পায়নি। সিলেটের বেসরকারী অনেক হাসপাতালে তার শেয়ার রয়েছে। যার কারণে সরকারী হাসপাতালে নার্স দিয়ে পাশে থাকা ক্লিনিকে ডেলিভারি রোগী রেফার্ড করে দেন। কয়েক বার নার্সদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে সে পাত্তা দেয়না। পরে জানা গেলো সেও সেখানে শেয়ার রয়েছে। সরকারী অফিসকে সে আওয়ামী লীগের আড্ডা খানা হিসেবে তৈরি করেছিলো। গত আওয়ামী লীগের সংসদ নির্বাচনের সরকারী অফিস- কে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের দুর্নীতির কারণে সচেতন নাগরিকবৃন্দ হাসপাতাল পরিদর্শন গেলে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি ও সরকারী টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। যেমন রোগীদের খাবার সরবরাহের অনিয়ম, এমএসআর সামগ্রী ঔষধ, আসবাবপত্র, যন্ত্রপাতি সরবরাহের অনিয়ম, হাসপাতালের পরিষ্কার পরিচন্নতার বরাদ্দকৃত টাকা কাজে না লাগিয়ে আত্নসাৎ করা ইত্যাদি অনিয়ম ও দুর্নীতির সাথে তারা জড়িত।

এলাকাবাসীর দাবী হাসপাতালে রোগীদের সুষ্টভাবে সেবা প্রদানের স্বার্থে এই দুই আওয়ামী লীগের দোসর কর্মকর্তা ও কর্মচারীকে জরুরী ভিত্তিতে অনিয়ম, দুর্নীতি ও সরকারী টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির