editor

প্রকাশিত: 8:13 PM, February 2, 2023

রাতেই ব্রাজিলের বিমান ধরছেন বাংলাদেশি ডিফেন্ডার

রাতেই ব্রাজিলের বিমান ধরছেন বাংলাদেশি ডিফেন্ডার

ডিএসএ ডেস্ক :: ব্রাজিলের তৃতীয় বিভাগের ক্লাব সালতো এফসিতে অনুশীলনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলা ডিফেন্ডার নাজমুল আখন্দ। এই মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা এই ডিফেন্ডার তিন মাস সালতোতে অনুশীলনের সুযোগ পাচ্ছেন।

আজ ব্রাজিলের উদ্দেশে ফ্লাইট ধরছেন নাজমুল। এর আগে ২০১৯ সালে প্রথমবার সরকারি উদ্যোগে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণে গিয়েছিলেন নাজমুল আখন্দ।

শুরুতে সালতো ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের হয়ে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল নাজমুলের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় ওই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। তবে এখন গিয়ে ক্লাবটির মূল দলের সঙ্গে ট্রায়াল দেবেন তিনি। ট্রায়ালে টিকে গেলে তবেই ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষরিত হবে। আর টিকতে না পারলে ফিরে আসতে হবে দেশে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিেগ্রেশন শেষ করেছেন নাজমুল। বিমানবন্দর থেকে নাজমুল আখন্দ বাংলানিউজকে বলেছেন, ‘ক্লাব (মোহাডোন) থেকে দুপুরের খাবার খেয়ে বেলা আড়াইটার সময় বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা দিয়েছি। আমার সঙ্গে বাবা, মামা, কয়েকজন বন্ধু এবং আমার ফুটবলার হওয়ার অন্যতম কারিগর পীরগঞ্জ ফুটবল একাডেমির কোচ মাহমুদুল হাসান সোহেল বিমানবন্দর পর্যন্ত এসেছিলেন। আমাকে ভেতরে প্রবেশ করিয়ে তারা চলে গেছেন। ইমিগ্রেশন হয়ে গেছে। এখন বিমানের অপেক্ষায় আছি। সাড়ে নয়টায় আমার ফ্লাইট। ’

নাজমুলের এবার ব্রাজিল যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিমানভাড়ার ব্যবস্থা করতে না পারায় নাজমুলের ব্রাজিল যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।

তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কারো সহযোগিতা না পেলে প্রয়োজনে জমি-জমা বন্ধক রেখে বিমানের টিকিটের ব্যবস্থা করে ব্রাজিলে যাবেন। তবে জমি বন্ধক রাখতে হয়নি তাকে, বিমানভাড়ার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুলকে দিয়েছেন ৩ লাখ টাকা।

২০২০-২১ মৌসুমে আরামবাগের কোচ হয়ে এসেছিলেন ব্রাজিলিয়ান দগলাস সিলভা সান্তোস। এই কোচের মাধ্যমেই সালতো এফসিতে ট্রায়ালের সুযোগ পেয়েছেন তিনি। ডগলাসের অধীনেই ওই মৌসুমে আরামবাগে খেলেছিলেন নাজমুল।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,