editor
প্রকাশিত: 11:11 AM, April 30, 2025
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার আট মাস হতে চললেও ইতোমধ্যে নানা কারণে তোপের মুখে পড়তে হয়েছে এই সাবেক ক্রিকেটারকে। সম্প্রতি বিসিবির টাকা স্থানান্তরের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
তবে এসব কিছুর মাঝেই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়াকে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।
সম্প্রতি একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির ওপর। সেই সঙ্গে তার নামের পাশে দুর্নীতির অভিযোগ তোলাও হচ্ছে। কিন্তু এসব বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
ফারুক আহমেদ বলেন, এগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এফডিআর স্থানান্তর নিয়েও যে দুইটি নিউজ করার হয়েছে তাতে তথ্যের অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয়, সামনে নির্বাচন তাই একটি পক্ষ কিছু জিনিস বিতর্কিত করতে চাচ্ছে।
এবারের বিপিএলের ১৩ কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। এই কথা উল্লেখ করে তিনি বলেন, দেখেন অনেকে সমালোচনা হচ্ছে। আমি মানছি কিছু কারণও রয়েছে। তবে আমাদের ভালো দিকগুলো কেউ তুলে ধরছে না। আমরা এবার বিপিএলে ১২ কোটি টাকার টিকিট বিক্রি করেছি, যা আগে ৮ আসরের সমান। আগের আট আসরে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি।
‘এটা তো কেবল শুরু হয়েছে। আরও অনেক কিছু আছে আস্তে আস্তে সামনে আসবে। এফডিআর স্থানান্তরের জন্য এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটার জন্য আমরা প্রতিমাসে কয়েক কোটি টাকা বেশি লাভ করব। সেগুলোকে বিতর্কিত করা জন্য একটি পক্ষ কাজ করছে হয়তো।’
নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, একটি পক্ষ দুর্নীতি চালিয়ে যাওয়া বা করার জন্য অপেক্ষা করছে। আর আমাদের তো কোনো এজেন্ডা নেই ক্রিকেটের ভালো করা ছাড়া। তাই আগামী নির্বাচনে লড়াই করব।
উল্লেখ্য, আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,