editor
প্রকাশিত: 4:55 PM, April 19, 2025
সিলেটের সময় :: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। এই সিরিজ সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ম্যাচের আগের দিন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।
দুই দলের লড়াই একসময় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এখন আবেদন কমে গেছে অনেকটাই। এমনকি এই টেস্ট সিরিজ দেখাতে আগ্রহ দেখায়নি কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানও। বিপদের সময় বোর্ডের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিভিশন। সিরিজটি বিনামূল্যে সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশন চ্যানেল।
জিম্বাবুয়ে সিরিজের আবেদন কমে যাওয়ায় কমানো হয়েছে টিকিটের দামও। এই ম্যাচ ৫০ টাকা হলেই দেখা যাবে। শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।
২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শুরু হবে দ্বিতীয় টেস্ট।
7 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
7 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
1 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
1 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
4 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
6 স্টাফ রিপোর্টার: 8 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
4 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
2 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।