editor

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারকে ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে

সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের শুকরানা সভা ও দোয়া মাহফিলে বক্তারা

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারকে ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে

6

সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে প্রশাসক নিয়োগ হওয়ায় এক শুকরানা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ বারুতখানাস্হ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী। বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও এহতেশামুল হক চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজকুল গুলজার, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. ফেরদৌস আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, মোহাম্মদ আলী আকিক, চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমেদ চৌধুরী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন ও মো. ছাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, কালীঘাট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম এর পরিচালনায় সভায় বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছাড়াও সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
শুকরানা মাহফিলে দোয়া পরিচালনা করেন হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাওলানা এনামুল হক। সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের দোসর ও ফ্যাসিস্টরা অবৈধভাবে ঘাপটি মেরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে দখল করেছিলো। কিন্তু সিলেটের সচেতন ব্যবসায়ীরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। নিয়তান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ভোটারাধিকার ফিরিয়ে আনতে ব্যবসায়ীরা ভূমিকা পালন করায় এই সফলতা এসেছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ন্যায্য দাবি অধিকার আদায়ের আন্দোলনে ফ্যাসিস্ট মুক্ত সিলেট চেম্বার হওয়ায় বক্তারা শুকরিয়া আদায় করে বক্তারা বলেন, ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়ন করবে এমন প্রতিনিধিদেরকে চেম্বারের দায়িত্ব দেওয়া সময়ের দাবি।বক্তারা ব্যবসাবান্ধব চেম্বার গড়তে তৃণমূলভাবে সর্বস্তরের ব্যবসায়ীদেরকে একযুগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

3 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

8 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

6 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

3 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

7 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

1 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

2 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

1 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
7