editor
প্রকাশিত: 10:17 PM, January 2, 2026
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামী রবিবার (৪ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের (নিচ তলায়) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা যুবদলের অধীনস্থ সকল উপজেলা ও পৌর ইউনিট এবং মহানগর যুবদলের আওতাধীন সকল ওয়ার্ডের নেতাকর্মীদের যথাসময়ে (বাদ আসর) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি সভাপতি, শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ