editor
প্রকাশিত: 4:58 PM, August 10, 2024
স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্টে আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় সারাদেশের ন্যায় সিলেটেও বিভিন্ন শ্রেণিপেশার পাশাপাশি নিহত ও আহত হয়েছেন পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকরা। এসময় একজন সাংবাদিক নিহত এবং অন্তত ২০ জন সাংবাদিক আহত হন।
আন্দোলন চলাকালে ১৯ জুলাই শুক্রবার দুপুর থেকে নগরীর কোর্টপয়েন্টে অবস্থান করছিলেন সাংবাদিক তুরাবসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী। জুমআ’র নামাজের পর সিলেট নগরীর বন্দরবাজারের পুরানলেন গলির মুখে বিএনপির একটি মিছিল পৌঁছলে পুলিশ নির্বিচারে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক সাংবাদিক এটিএম তুরাব, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ, দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী সহ অনেকে। পুলিশের গুলিতে মাটিতে লুঠিয়ে পড়েন সাংবাদিক তুরাব। তখন আশপাশে থাকা সাংবাদিক ও পথচারীরা একটি সিএনজিচালিত অটোরিক্সাযোগে তুরাবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওসমানী মেডিকেলে কোন ধরনের চিকিৎসা পাননি তুরাব। একপর্যায়ে তাকে সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে অত্যাধিক গুলির কারণে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেন নি। সন্ধা ৬টা ৪৪ মিনিটের সময় মৃত্যুবরণ করেন সাংবাদিক তুরাব। এদিন আহত অন্য সাংবাদিকরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।
আন্দোলনে বিভিন্ন সময়ে আহত হন আরো অনেক সাংবাদিক। তারা হলেন- দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক ও বাংলা ভিশন সিলেট অফিসের ক্যামেরা পার্সন মো. আজমল আলী, দৈনিক সিলেট বাণীর রিপোর্টার জাবেদ এমরান ও ফটো সাংবাদিক মোহাম্মদ আশরাফ উল্লাহ, দৈনিক এশিয়ান এইজ’র ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠু, কালবেলা’র মিঠু দাশ জয়, চ্যানেল এস সিলেটের চীফ রিপোর্টার মঈন উদ্দীন মনজু ও ক্যামেরা পার্সন শামীম হোসাইন, দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার রিপোর্টার এহিয়া আহমদ, সাংবাদিক মশাহিদ আলী, ফটো সাংবাদিক জাকির আহমদ সহ আরো অনেকে।
২ আগস্টের দিনের কথা স্মরণ করে দৈনিক জাগ্রত সিলেটের রিপোর্টার এহিয়া আহমদ বলেন, সকাল থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন শেণি পেশার মানুষ। এক পর্যায়ে পুলিশ শাবির ফটকের সামন থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। সেখান থেকে আন্দোলনকারীরা আখালিয়ার সামনে আসা মাত্র পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল এবং গুলি চালায় এসময় ছররাগুলির মধ্যে দুটি গুলির স্পিন্টার তার ডান পায়ে ঢুকে। পরে অফিসে আসার পর রাতে নগরীর ইবনে সিনা হাসপাতালে গিয়ে গুলির স্প্লিন্টার বের করেন। আন্দোলনকালো আরো কয়েকবারও তিনি আহত হন।
১৯ জুলাই সাংবাদিক তুরাবের সাথে বন্দরবাজারে অবস্থান করছিলেন দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ। সেদিনের ঘটনাবলী সম্পর্কে তিনি জানান, ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। ঐ দিন তুরাব ও অন্য সাংবাদিকদের সাথে তিনিও বন্দরবাজারে লালদিঘী পার গলীর মুখে আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য ও ছবি নেওয়ার সময় বিএনপির একটি মিছিল বন্দরবাজারের দিকে আসে। এসময় পুলিশ নির্বিচারে টিয়ারশেল ও গুলি ছুঁড়তে থাকে। পুলিশের ছররা গুলি জাবেদের পেটে, বুকে ও মাথায় লাগে। এসময় তার সাথে থাকা আরো কয়েকজন সাংবাদিক আহত হন। শ্বাসকষ্টের রোগী হওয়ায় আন্দোলনের বিভিন্ন সময়ে টিয়ারসেলের গ্যাসে তার শ্বাসকষ্ট হতো বলে জানান সাংবাদিক জাবেদ। তার ফুসফুসে নানা সমস্যার সৃষ্টি হওয়ায় এখন তিনি চিকিৎসা নিচ্ছেন।
সাংবাদিক মঈন উদ্দীন মনজু জানান, সিলেটে আন্দোলন চলাকালে ৪ আগস্ট সকাল থেকেই নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ ও অস্ত্রধারী ছাত্রলীগের ক্যাডাররা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার সময় গুলিতে তিনি ও ক্যামেরা পার্সন শামীম হোসাইন এবং দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান আহত হন।
ফটো সাংবাদিক রেজা রুবেল জানান, ৪ আগস্ট সন্ধ্যায় চোহাট্টায় সংবাদ সংগ্রহকালে পুলিশের গুলিতে আগত হন তিনি । গুলি তার পা ও হাতে লাগলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
আহত সাংবাদিকদের অনেককে এখনো আন্দোলনের স্মৃতি তাড়া করে বেড়ায়। নির্বিচারে চালানো গুলিতে তাদের প্রাণও যেত পারতো, কিন্তু কর্তব্যের কারনে রাজপথে থেকে পেশাগত দায়িত্ব পালন করেছেন তারা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক