editor

প্রকাশিত: 8:21 PM, May 15, 2026

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট'র সংবর্ধনা প্রদান

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

5

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব। বিয়ানীবাজারের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক আত্মিক। আপনারা যে গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছেন, তা পালনে আমি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। আমি বিশ্বাস করি, উন্নয়ন কোনো বিশেষ দলের নয়, বরং উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের অধিকার।
তিনি বলেন, সুতারকান্দি স্থলবন্দর আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দরের আধুনিকায়ন এবং শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ আমার অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। বিয়ানীবাজার শিক্ষার পাদপীঠ। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত কাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে যাতে আমাদের সন্তানরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।”
তিনি আরো বলেন, সিলেট তথা বিয়ানীবাজারের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা যেন দেশে এসে হয়রানির শিকার না হন এবং তাদের বিনিয়োগ নিরাপদ থাকে, সেদিকে আমার কড়া নজর থাকবে। চারখাইকে থানায় উন্নীত করার বিষয়টি এলাকার দীর্ঘদিনের দাবি। প্রশাসনিক কাজকে জনগণের আরও কাছে নিয়ে যেতে আমি এই বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করব।
তিনি পরিশেষে বলেন, আসুন, আমরা ভেদাভেদ ভুলে একটি আধুনিক, স্মার্ট ও সমৃদ্ধ বিয়ানীবাজার গড়ে তুলি। আপনাদের পরামর্শ ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ বিয়ানীবাজার হবে সিলেটের এক রোল মডেল উপজেলা।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টায় সিলেট নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজারের কৃতি সন্তান ও নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে সম্মানিত করার জন্য সমিতির সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকার পরিকল্পিত উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সহ-সভাপতি তোফায়েল আহমদ খান, মুছলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, সদস্য এমাদ হোসেন চৌধুরী, মো. হানিফ আহমদ, জাকির হোসেন খান, শহীদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আবুল ফজল মো. আরিফ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে সংসদ সদস্যের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে সুতারকান্দি স্থল বন্দর উন্নয়ন, শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ এবং চারখাইকে থানায় উন্নীত করার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সমিতিটি দীর্ঘ কয়েক দশক ধরে বিয়ানীবাজারের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

3 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
8