editor

প্রকাশিত: 8:45 PM, May 15, 2026

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

1

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর থেকে হলি বাজারে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা মহতি উদ্যোগ। এখান থেকে বাজার করে নিম্ন আয়ের মানুষ স্বস্তি পাবেন। হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির হলি বাজারের মাধ্যমে জনসাধারণ ন্যায্য ও কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের বিষয়টি ক্রেতাদের জন্য আনন্দের। তিনি বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি হলি বাজারের উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি শুক্রবার (১৫ মে) দুপুরে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সিলেট নগরীর লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজার পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা উপজেলা সমবায় অফিসার মনির হোসেন।
উপস্থিত ছিলেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা হাজী মো. রইছ আলী, আব্দুর রহমান রিপন, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল হাদী পাবেল, আব্দুল কাইয়ুম, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সমিতির সহ সভাপতি আব্দুল খালিক খান রহিম, সহ সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ ও সাহেদ বক্স, সমিতির সদস্য শিমুল আহমদ, আখতার হোসেন, ব্যবসায়ী খন্দকার কাওসার আহমদ রবি, রাসেল আলী, এনামুল কবির চৌধুরী, তারেক আহমদ খান, অফিস সহকারী প্রণয় বিশ্বাস, ব্যবস্থাপক ইমরান আহমদ প্রমুখ। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
3