admin

প্রকাশিত: 12:13 PM, May 16, 2026

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

3

স্টাফ রিপোর্টার:
সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণে এক প্রসূতি/নারী রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. মোস্তাকিমা বেগম (গাইনী এন্ড অবস)। চিকিৎসকের এমন দায়িত্বহীনতা ও সংশ্লিষ্ট হাসপাতালের অব্যবস্থাপনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী রোগীর স্বজনদের অভিযোগ, সম্প্রতি তারা ইবনে সিনা হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোস্তাকিমা বেগমের শরণাপন্ন হন। তবে ওই চিকিৎসক রোগীকে ইবনে সিনায় ভর্তি না করিয়ে তার পরামর্শে ‘ফেয়ার হেলথ’ হাসপাতালে ভর্তি করান। রোগীর পরিবারের দাবি, ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তির পর থেকেই শুরু হয় চরম অবহেলা। অপারেশনের পর রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে থাকলেও চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো যথাযথ নজরদারি করেনি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসার অভাবে বর্তমানে রোগী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। স্বজনদের অভিযোগ, সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং পরবর্তীতে গাইনি চিকিৎসকের চরম দায়িত্বহীনতা ও অবহেলাই এই পরিস্থিতির জন্য দায়ী। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফেয়ার হেলথ হাসপাতালে এটিই প্রথম ঘটনা নয়; এর আগেও কয়েক দিন পরপর চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার এমন একাধিক ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডাঃ মোস্তাকিমা বেগম এবং ফেয়ার হেলথ হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

6 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4