admin
প্রকাশিত: 5:32 PM, May 26, 2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের মহিমায় সবার জীবন উদ্ভাসিত হয়ে উঠুক—এই কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে মানুষের মনের অহংকার ও পঙ্কিলতা দূর হয়।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের চারপাশের অসচ্ছল ও সুবিধাভঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই লক্ষ্যে কাজ করার জন্য তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
ব্যবসায়িক পরিমণ্ডলের কথা উল্লেখ করে তিনি বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সাধারণ মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের জীবনে ঈদুল আজহা সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ঈদ উদযাপনে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা কামনা করেন। ঈদ মোবারক।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির