editor
প্রকাশিত: 2:28 PM, November 26, 2022

আর্জেন্টিনার ত্রাতা কি মেসি?
স্পোর্টস ডেস্ক
মেক্সিকোর সঙ্গে আজ হারলেই কাতার বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার। তাই বিদায়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে লিওনেল মেসির শিবিরেও। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে বৃহস্পতিবার আর্জেন্টিনা অনুশীলন করেছে গোপনে। সংবাদমাধ্যমের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। এমনকি নিরাপত্তারক্ষীরাও অনুশীলনের সময় থাকতে পারেননি। কোচিং স্টাফ ছাড়া আর কাউকে ঢুকতে দিচ্ছেন না লিওনেল স্কালোনি। এ থেকে আন্দাজ করা যায়, আজ মেক্সিকোর ম্যাচ নিয়ে কতটা সিরিয়াস তিনি।
আর্জেন্টিনার এক সাংবাদিক জানিয়েছেন, ‘স্কালোনি প্রবল চাপে রয়েছেন। একদিকে মেসির গোড়ালির সমস্যা, অন্যদিকে রক্ষণের বেহাল অবস্থা। মেক্সিকো ম্যাচ আরও কঠিন হবে। সামান্য ভুল হলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত।’ এর মানে, বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট পর্ব শুরু হয়ে গেছে। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়াটা সব হিসাব উল্টে দিয়েছে। লিওনেল মেসিদের সামনে এখন বিশ্বকাপ জেতার কঠিনতম সরল সমীকরণ—কোনো ম্যাচ হারা চলবে না। সে ক্ষেত্রে গোড়ালির সমস্যায় ভোগা মেসি কি ত্রাতা হতে পারবেন? বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে সার্জিও আগুয়েরো বলেছিলেন,
‘মেসি যদি শতভাগ উজাড় করে দেয়, যে কোনো দলকে ছিটকে দিতে পারে। এমনকি ও ৬০ থেকে ৭০ শতাংশ দিলেই উপকৃত হবে আর্জেন্টিনা। কারণ, দল তাকে দারুণভাবে সাহায্য করবে, যেটা আগে খুব বেশি দেখা যায়নি। এই দল দারুণভাবে নিজেদের প্রস্তুত করেছে। তাই তাকে সব সময় শতভাগ না দিলেও চলবে।’ কিন্তু মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড ভালো নয়। আগুয়েরোও সেটা জানেন, ‘মেক্সিকো ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে। আমাদের বিপক্ষে সব সময় তারা সেরাটা খেলে। বড় দলের বিপক্ষে তারা জ্বলে ওঠে।’ সেটা থামানোর সাধ্য কি আর্জেন্টিনার নেই? উত্তর দিয়েছেন আগুয়েরো, ‘আর্জেন্টিনা দলে ১১ সুপারস্টার হয়তো নেই; কিন্তু ১১ জন যোদ্ধা রয়েছে।’ সেই যোদ্ধার সঙ্গে সেনাপতি মেসি যদি জ্বলে ওঠেন, তাহলে আর চিন্তা নেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,