editor
প্রকাশিত: 5:38 PM, June 26, 2023
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণ বন্ধ করতে হবে। এটা দেশের জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়। এ জন্য বিশ্বের কাছে দেশের ভাবমূতি নষ্ট করে। এ থেকে রেহাই পেতে সরকারসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। তিনি মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাকের উদ্যোগে আজ সোমবার সিলেট প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মানবাধিকার সংগঠন অধিকার এর উদ্যোগে সিলেটে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বক্তারা বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণ বন্ধের দাবী জানান।
বর্তমানে দেশে সাধারণ জনগণ সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ থেকে রেহাই পেতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ বাস্তবায়ন করতে হবে। বক্তারা বাংলাদেশের সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্যাতন সম্পূর্ণভাবে বন্ধের দাবী জানান।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো অডিনেটর সাংবাদিক মোহাম্মদ মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, বিএনপি নেতা ময়নুল হক, পলিশী নির্যতনের শিকার ছাত্রদল নেতা মো. বদরুল আলম। অধিকারে বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী আলী আহসান হাবীব। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়ির সহসভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী,ভিকটিম পরিবারের সদস্য মো.আশিকুর রহমান (রানা), সাংবাদিক মুনশী ইকবাল, মানবাধিকার কর্মী মো.মুহিবুর রহমান মাহবুব, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদস্য সুমন বাহাদুর, আসাদুজ্জামান নূর, শেখ ইমন, মো.রাসেল আহমদ, জাকির হোসেন শিপন, অমীন তাহমিদ প্রমুখ।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে