editor

প্রকাশিত: 5:58 PM, November 17, 2021

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে ফের পরিবর্তন আনলো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে ফের পরিবর্তন আনলো আইসিসি

অনলাইন ডেস্ক
সুপার লিগ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের নিয়মে পরিবর্তন আনলো আইসিসি। তার স্থলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি ঠিক করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য র‍্যাংকিং পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাংকিং থেকে সরাসরি ১০ দল খেলবে আফ্রিকার তিন দেশে হতে যাওয়া বিশ্বকাপে। বাকি চার দল খেলবে প্রথাগত বাছাই পর্ব পেরিয়ে।

এর আগে ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য তিন বছর মেয়াদী সুপার লিগের ব্যবস্থা করে আইসিসি। সেই সুপার লিগে ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে ২০১৫-১৭ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস অংশ নিয়েছে। কিন্তু এই পদ্ধতি এই মেয়াদের পর শেষ হয়ে যাচ্ছে।

২০২৩ বিশ্বকাপে অবশ্য সুপার লিগ পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দল খেলবে ৮টি করে সিরিজ। প্রতিটি দল নিজেদের মাটিতে চারটি এবং প্রতিপক্ষের মাটিতে চারটি করে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। এরপর শীর্ষ সাত দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলবে ভারত। সবমিলিয়ে ওই বিশ্বকাপে মোট ১০ দল খেলবে।

২০২৭ বিশ্বকাপে চারটি দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই আসরে খেলবে মোট ১৪টি দল। মূলত দলের সংখ্যা বাড়ানোর কারণেই র‍্যাংকিং পদ্ধতিতে ফিরে যাচ্ছে আইসিসি। নির্দিষ্ট একটি তারিখে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা দলগুলো জায়গা পাবে বিশ্বকাপে। বাকি দলগুলো আসবে বাছাই পর্ব পেরিয়ে। এরইমধ্যে প্রধান নির্বাহীদের কমিটির দেওয়া প্রস্তাব আইসিসি বোর্ড গ্রহণ করেছে।

এদিকে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির বোর্ড সভায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের চলমান দুই বছর মেয়াদী প্রতিযোগিতা চালু রাখা হচ্ছে। ফলে এখনই টেস্ট ক্রিকেটের এলিট এই টুর্নামেন্টে খেলার আশা পূর্ণ হচ্ছে না খেলতে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। এছাড়া ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,