editor

প্রকাশিত: 9:46 PM, September 12, 2023

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : বিভাগীয় কমিশনার

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : বিভাগীয় কমিশনার

জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তা ও সার্টিফিকেট বিতরণ

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এসডিজি’র লক্ষ্য পূরণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে নিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষনার্থীদের নিজের পায়ে দাড়াঁনোর উপর গুরুত্বারোপ করেন।
তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) সিলেট বাগবাড়ীস্থ সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহি উদ্দিন, ইউসেফ বাংলাদেশ সিলেট রিজিয়নের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর  রফিক।
বক্তব্য রাখেন- সিলেট জেলা সিলেট জেলা দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সভাপতি স্বপন কুমার ঋষি দাস, প্রশিক্ষণার্থী সপ্তমী রানী দাস, রিংকু বিশ্বাস প্রমুখ।
পরে ১০০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট