editor
প্রকাশিত: 5:53 PM, June 3, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় আবদুল হালিম পাটোয়ারী (৫৫) নামের এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ সূত্র জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় আবদুল হালিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির ছেলে আহসান হাবীব জানান, তার বাবা মিষ্টি ব্যবসায়ী। টঙ্গী থেকে মিষ্টি এনে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। সকাল ছয়টার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছু সময় পর আহসান মোবাইল ফোনে খবর পান যে তার বাবাকে বাড্ডা পোস্ট অফিস রোডের মাথায় ইউলুপ এলাকায় কোনো একটি যান ধাক্কা দিয়েছে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহসান আরও বলেন, শুনেছি মাইক্রোবাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন বাবা। গাড়িকে কেউ আটকাতে পারেনি।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত আবদুল হালিম চাঁদপুরের কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের আবদুল হাসেম পাটোয়ারীর ছেলে।
মধ্য বাড্ডা হাজীবাড়ি মোড় এলাকায় পরিবারকে সঙ্গে নিয়ে একটি বাসায় থাকতেন আবদুল হালিম। তিন সন্তানের বাবা ছিলেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,