editor
প্রকাশিত: 10:11 PM, November 3, 2023
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র ২ মাস ১৮ দিন পর তার ঘনিষ্ট জাতীয় চার নেতাকে জেল খানার মত নিরাপদ কাষ্টিডিউতে ৩ নভেম্বর হত্যা করা হয়। যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেসব খুনিকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি শুক্রবার (৩ নভেম্বর) সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস শীর্ষক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির আহ্বায়ক শরদিন্দু সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. বাহার উদ্দিনের পরিচালনায় সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রতিষ্ঠকালীন কমিটির সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন, আলোচনা ও শ্রদ্ধা নিবেদন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আলম, যুগ্ম আহ্বায়ক জয়দীপ্ত বিশ্বাস। এছাড়াও আরো বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট