editor
প্রকাশিত: 7:10 PM, June 15, 2022

ছাত্রদল নেতা মোঃ মারুফ আলম মঞ্জু (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মারুফ আলম মঞ্জু কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের মোঃ হেলাল উদ্দিন এর পুত্র। ১৫ জুন বুধবার বিকাল ৫টায় পৌরশহর থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় শহীদটিল্লা নামক স্থানে বিয়ানীবাজার থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিবাদ, সারাদেশে গ্রেফতার হওয়া দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসোবে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ১৫ জুন বুধবার বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মুখে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ মারুফ আলম মঞ্জু। সভা শেষে বাড়ি ফেরার পথে বিকাল ৫টার দিকে স্থানীয় শহীদটিল্লা নামক স্থানে যাওয়ার পর বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ছাত্রদল নেতা মোঃ মারুফ আলম মঞ্জু গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির