admin
প্রকাশিত: 10:31 AM, July 18, 2024
অনলাইন ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে রাজধানীর সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে। বৃহস্পতিবার উত্তরা, মোহাম্মদপুর, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, আজিমপুর, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাস্তায় গণপরিবহন তেমন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে অনেকে গন্তব্যস্থানে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকসায় করে যাচ্ছেন।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কিছু যানবাহন চলতে দেখা গেছে। যাত্রীরা বলেন, ‘রাস্তায় তেমন গাড়ি নেই, এজন্য বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’
রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি দেখা গেছে।
কারওয়ান বাজার মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন মো. রেজা নামে একজন বেসরকারি চাকরিজীবী। উত্তরায় যাবেন। তিনি বলেন, অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু পাচ্ছি না। সিএনজিতে ভাড়া বেশি চাচ্ছে।
সেখানে যাত্রীর চাপ তেমন দেখা যায়নি। অন্যদিকে অনেকে উবার ও পাঠাওয়ে গন্তব্যে যাচ্ছেন।
উল্লেখ্য, সারাদেশে আজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
সেই কর্মসূচির ঘোষণায় বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ