admin
প্রকাশিত: 9:24 PM, September 7, 2024

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে সাবেক পরিচালকেরা
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কয়েকজন পরিচালকদের সঙ্গে আজ বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে বিভিন্ন সময় বোর্ডে দায়িত্ব পালন করেছেন, এমন পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ সভা হয়েছে।
বিসিবিপ্রধানের সঙ্গে তখন ছিলেন বিসিবির পরিচালক নাজমূল আবেদীন। বৈঠকে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও।
সাবেক পরিচালকদের বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। বোর্ড সভাপতিকেও সাবেকেরা জানিয়েছেন তাঁদের মতামত। বিসিবির সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহীনের নেতৃত্বে বৈঠকে সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, শফিকুল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, কাইয়ুম চৌধুরী, মো. জাহিদ হোসেন, আসাদুজ্জামান ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আবদুল মজিদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি। সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। আমরা বিসিবিপ্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।’
মহিউদ্দিন বুলবুল বলেন, ‘একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।’

বিসিবির সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী
আরেক সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী ক্রিকেট বোর্ডের গত ১৭ বছরের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি করে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যাঁরাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি, বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,