admin

প্রকাশিত: 10:53 PM, September 8, 2024

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে: তারেক রহমান

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে: তারেক রহমান

সাতক্ষীরা প্রতিনিধি
কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। দেশের ভেতরে-বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া ও সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে রাস্তা একটি। এজন্য আন্দোলন করতে গিয়ে বিএনপি’র লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পালিয়েছে।

কিন্তু জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। এজন্য আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ করি যে, এই দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাবো। বিএনপি’র রাজনীতি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে যেসব সম্ভাবনা আছে, তা সামনে এনে দেশকে এগিয়ে নেয়া হবে। এ সময় তিনি সাতক্ষীরার আমতলীর চিংড়ি মাছ ও সুন্দরবনের কথা উল্লেখ করে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার কথা জানান।

সমাবেশে সদ্য কারামুক্ত বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, সাবেক এমপি কাজী আলাউদ্দীন, এড. শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ