editor
প্রকাশিত: 3:58 PM, September 15, 2024
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের প্রত্যাহার দাবি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দপুরে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট-এর উপপরিচালক বরাবরে দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়।
অভিভাবক ও কমিটি সদস্যদের পক্ষে- খলাগ্রামের মোঃ বদরুল হক সহ কয়েকজন এ আবেদন জানান।
আবেদনে অভিযোগ করে বলা হয়- খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগম একজন দুর্নীতিবাজ ও কর্কষ মেজাজের মহিলা। বিদ্যালয় পরিচালনায় নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন তিনি। বিদ্যালয়ের পাশে নিজের বাড়ি হওয়ার কারনে প্রভাবশালী একটি মহলকে হাত করে তিনি যথেচ্ছভাবে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। বিদ্যালয় পরিচালনায় তিনি কোনো নিয়ম-নীতির ধার ধারেন না। তার অন্যায়-অনিয়মের প্রতিবাদ করলে তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নানা দুর্ব্যবহার ও অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন এবং মামলা-হামলার হুমকি ধামকি দিয়ে থাকেন। তার নৈতিক অবস্থাও ভালো নয় বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
অভিযোগে আরো বলা হয়- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা নেগমের আচার আচরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় এ ক্ষোভের বিস্ফোরণ ঘটে নানা অঘটন ঘটে যেতে পারে। তার দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান নিম্নে চলে আসছে। শিক্ষার বদলে কোমলমতি শিক্ষার্থীরা বে-আদব হতে চলেছে। এমতাবস্থায় শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টির নিমিত্ত অবিলম্বে খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা বেগমের প্রত্যাহার করে একজন দক্ষ চরিত্রবান ও বিজ্ঞ প্রধান শিক্ষকের পদায়নের জোর দাবি জানান তারা।
বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট কার্যালয়ে সংশ্লিষ্ট কর্তাব্যক্তি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
4 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ