admin

প্রকাশিত: 11:38 PM, September 20, 2024

এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান

এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান

প্রান্তিক ছাত্র সংসদের উপদেষ্টা, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্টেডিয়াম মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বেলা ৩টায় দিকে নগরীর স্টেডিয়াম মার্কেট প্রাঙ্গণে দোয়া মাহফিল ও চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রান্তিক ছাত্র সংসদের সভাপতি তরিকুল ইসলাম নয়ন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও প্রান্তিক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল সাঈদ মোঃ সাকিব, প্রান্তিক ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট  এমরান আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি সাবেক প্যানেল মেয়র, সাবেক নির্বাচিত কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  আব্দুল মুনিম, নুরুল হুদা দিপু, আব্দুর রউফ, কায়ছান মাহমুদ সুমন, টিটন মল্লিক, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন রাসু, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ১ম যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু, শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আল-আমীন রাসেল, স্টেডিয়াম মার্কেটর বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন রশিদ, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আবুল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসীর চৌধুরী সাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেলিম আহমেদ, আয়াত আলী প্রিন্স, ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাকিল আহমেদ খান, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ ভুইয়া পলাশ, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শেখ রিপন।  আরও বক্তব্য রাখেন, গোলাম রব্বানী, কাশেম আহমেদ চৌধুরী, আতিকুর রহমান মুন্না, মোঃ ছোটন, জুয়েল খান প্রেম, দেলোয়ার হোসেন, আনসার আহমেদ, তানভীর আহমেদ, সুইট, আকবর, খালেদ মাহমুদ সাইফুল্লাহ, আকাশ, মাহাদী হক, তৌসিফ, রায়হান, মাহফুজ, অপু, ছানি, নাঈম, রাহাত লিয়ন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার পুলিশ বাহিনী দ্বারা হাফিজ সহ ছাত্রদলে অনেক নেতাকর্মী মিথ্যা গায়েবী মামলা, হামলার শিকার হয়েছেন। বক্তারা আরো বলেন, শেখ হাসিনার দোসররা এখনও পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের গ্রেফতার করতে হবে বলে। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল। এই কাজ করতে গিয়ে সে চুরি করেছে, মানুষ খুন করেছে। দেশের গণতন্ত্র হত্যা করেছে। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করে শাস্তি দিতে হবে। বক্তারা এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করেন।

পরিশেষে এম হাফিজুর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।