admin
প্রকাশিত: 8:11 PM, September 24, 2024
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব কমিটি নির্বাচে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এহেন অভিযোগ এনে সদ্য সমাপ্ত গোয়াইনঘাট নির্বাচন অবিলম্বে বাতিল এবং পুন:নির্বাচনের দাবি জানানো হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে এ দাবি জানান সাংবাদিক মোঃ আবুল হোসেন। আবুল হোসেন ওই প্রেসক্লাব’র সদস্য এবং এ নির্বাচনে (ল্যাপটপ প্রতীকে) সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
লিখত অভিযোগে আবুল হোসেন বলেন- তার নির্বাচনী এজেন্ট তাকে অনিয়ম-কারচুপির কথা জানালে তিনি নির্বাচন কমিশনারকে ভোট গ্রহন বন্ধ করে নির্বাচন ও ভোট গ্রহনের সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। নির্বাচন কমিশন ভোট গ্রহন স্থগিত না করে তাকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন। কিন্তু লিখত অভিযোগ দাখিলের আগেই নির্বাচন কমিশনার ভোটগ্রহন সম্পন্ন করে ফেলেন।
এতে ক্ষুব্দ হয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল হেসেন তাৎক্ষণিক নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট কেন্দ্র থেকে সরে যান। অভিযোগে সভাপতিপদে মনজুর আহমদকে এমপিওভুক্ত কলেজ শিক্ষক দাবি করে তিনি বলেন- সাংবাদিক সংগঠনের সদস্য হয়ে নির্বাচন করার আইনী বৈধতা তার নেই। তা সত্বেও মনজুর আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও স্থানীয় ইউপির সরকারী এক কর্মচারী বেআইনীভাবে প্রেসক্লাবের ভোটার সদস্য হয়ে নির্বাচনে ভোট দিয়েছেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক পলাতক আসামীকে ডেকে এনে তার ভোট গ্রহন করা হয়েছে। তাই তিনি অবিলম্বে এই নির্বাচন বাতিল না করলে তিনি যথাযথ আদালতের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন।
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির