editor

প্রকাশিত: 3:47 PM, October 20, 2024

সিলেটে পিপি ফয়েজের কক্ষে তালা : পিপি মুজিব লাঞ্চিত

সিলেটে পিপি ফয়েজের কক্ষে তালা : পিপি মুজিব লাঞ্চিত

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগকে প্রত্যাখ্যান করে নবাগত পিপির কার্যালয়ে তালাবন্ধ করে দিয়েছে আইনজীবিরা। রবিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিবের পিপি কক্ষ তালাবন্ধ করে আইনজীবিরা। পরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ করেন আইনজীবিরা। একপর্যায়ে জেলা ও দায়রা জজ আদালতের ২য় তলায় এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে দেখে আইনজীবিরা ক্ষেপে যান এবং থাকে লাঞ্চিত করেন। আইনজীবির সমিতির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে স্থান ত্যাগ করেন মুজিব।

জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক জিপি সিনিয়র এডভোকেট আক্তার হোসেন খান, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবি সমিতি সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট হাবিুবুর রহমান হাবিব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, এডভোকেট মোমিনুল ইসলাম, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট আনছারুজ্জামান, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট উবাদুর রহমান ফাহমি, এডভোকেট শাহজাহান সিদ্দিকি, এডভোকেট আয়েশা সিদ্দিকা, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট সাজেদুল ইসলাম সজিব, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট নুর আহমদ, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, এডভোকেট তাজ রিহান জামান, এডভোকেট বদরুল আলম লিটন, এডভোকেট শামিম আহমদ, এডভোকেট হাবিব আহমদ, এডভোকেট মঞ্জুর এলাহী সামি, এডভোকেট আব্দুল হালিম রায়হান, এডভোকেট নাজমুল হুদা সাহান, এডভোকেট সাহেদ আহমদ, এডভোকট খুরশেদ আলম, এডভোকেট গোলাম রসুল সুমেল, এডভোকেট মুমিনুল হক, এডভোকেট মোজাক্কির হোসেন, এডভোকেট নাছির উদ্দিন সাদিক, এডভোকেট রুহুল আমীন, এডভোকেট কামরুল আমিন, এডভোকেট কাজী সেবা আক্তার, এডভোকেট সাহেদ আহমদ, এডভোকেট জাবেদ আহমদ, এডভোকেট খায়রুল আমিন, এডভোকেট স্বপন আহমদ প্রমুখ।

এসময় আইনজীবিরা বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এডভোকেট এ টি এম ফয়েজ একজন বহুরুপি ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামীলিগ এর রাজনীতি থেকে বিএনপিতে আসলেও বিগত খুনি ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনী সেবা প্রদানে তার বিতর্কিত ভূমিকার কারনে একসময় আইনজীবি ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দীর্ঘ দুই বৎসর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে স্বপরিবারে স্থায়ী ভাবে আমেরিকায় পাড়ি জমান। গত ৫ আগষ্টের খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেন এবং সংশ্লিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ন পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে। নেতৃবৃন্দ সংশিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এটি এম ফয়েজকে পরিবর্তনের জোর দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির